নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৪ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আলগীচর উত্তর হাটি সামসছুন নাহারের (৪৫) বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
সামসছুন নাহার জানান, একটি টিনসেট ঘর ও ঘরের ভিতরে আসবাবপত্রসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ভিতর আগুন দেখতে পেয়ে সামসুন নাহার ডাক চিৎকার দেয়। এসময় লোক জন ঘটনাস্থল এসে আগুন নিবানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
দোহার ফায়ার সার্ভিসের কমান্ডার আব্দুর রশিদ জানান, তাৎক্ষনিক আগুনের সূত্রপাত জানা যায়নি। তদন্ত সাপেক্ষে জানা যাবে।
তবে ধারণা করা হচ্ছে ফ্রিজের লাইনের বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্থ সামছুন নাহার জানান, ঘটনার আগের দিন তিনি বাবার বাড়িতে গিয়ে ছিলেন। দেড় বছর আগে তার স্বামী সেলিম খান মারা যান। এরপর থেকে তার একমাত্র ছেলে মিশেল (১২) কে নিয়ে কোনো রকম সংসার চলে তার। স্বামীর রেখে যাওয়া শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে গেলো, তার আর কিছুই রইলো না।
