নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ‘ইট এন্ড ডিলাইট’ নামে একটি চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর ) দুপুরে উপজেলার জয়পাড়ার রতন চত্বরের পূর্ব পার্শ্বে ফিতা কেটে এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ, দোহার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, দোহার পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আলমাছ উদ্দিন, জয়পাড়া হাই স্কুল ও হাসপাতাল রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নূরু মোল্লা, ‘ইট এন্ড ডিলাইট’ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মফিজুর রহমান ও দিপ মাহমুদসহ আরও অনেকে।
এসময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, সুলভ মূল্যে ভালো মানের সব ধরণের চায়নিজ খাবার পাওয়া যাবে এখানে। পাশাপাশি নতুন এই রেস্টুরেন্টের জন্য সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
