নবাবগঞ্জে পূজারীদের মাঝে স্বেচ্ছাসেবকলীগের উপহার বিতরণ

দুর্গাপূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জের সনাতন ধর্মালম্বি পূজারীদের মাঝে উপহার বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর পক্ষে তার স্ত্রী আলো রাণী গুহ। মঙ্গলবার উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর, হাসিবা উচ্চ বিদ্যালয়, যন্ত্রাইল মঠবাড়ি ও চন্দ্রখোলা এলাকার চার শতাধিক পূজারীর মাঝে কাপড় বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফ আলী, শশাঙ্কভূষন পাল চৌধুরী, স্বপন কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা দিলিপ মন্ডল, মো. পলাশ, যুবলীগ নেতা অনুপম দত্ত নিপু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *