কেরানীগঞ্জে দূর্বৃত্তদের হামলায় ঢাকা জেলা শ্রমিকলীগের সভাপতি আহত

কেরাণীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি এমদাদুল হক দাদন দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার গুরুতর আহত হয়েছে। তাকে রাজধানীর একটি প্রাভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এমদাদুল হক দাদন হাসনাবাদ হাউজিং এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সোমবার রাত ১২টায় বাসায় ফিরছিলেন। জজ মিয়া হোটেলের বিপরীত পাশে সিএনজি স্টেশনের সামনে পৌঁছলে এসময় ৮-১০ জনের একদল দূর্বৃত্ত তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে তার ডাক চিৎকাওে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *