নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতির কারণে সারাদেশে লকডাউন ঘোষণার পরও ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসায় ১ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাতে পাওয়া পরীক্ষা প্রতিবেদনে ওই ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ এসেছে বলে জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হরগোবিন্দ সরকার অনুপ। এ নিয়ে সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত এ উপজেলায় মোট ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
হরগোবিন্দ সরকার অনুপ জানান, উপজেলার চুড়াইন ইউনিয়নের এই ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরেছেন। ফেরার পর তার কোভিড-১৯ রোগের বিভিন্ন উপসর্গ দেখা দেয়। খবর পেয়ে আমরা তার বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠাই। রোববার রাতে পরীক্ষার প্রতিবেদন আসে। এতে তার কোভিড-১৯ পজিটিভ এসেছে।
তিনি বলেন, ওই ব্যক্তিকে তার নিজের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। আর তার স্বজনসহ আশপাশের পরিবারগুলোর সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
