নবাবগঞ্জে জয়কৃষ্ণপুর বন্ধন ডট কমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জয়কৃষ্ণপুর বন্ধন ডট কমের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলায় সোনাবাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪ শত রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণের কাছে জয়কৃষ্ণপুর ও হরিরামপুর এলাকার মোট ৪০০ জন রোগী বিভিন্ন সেবা নিয়েছেন। জয়কৃষ্ণপুর বন্ধন ডট কমের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা. আবুল বাশার বিশ্বাস।
ডা. আবুল বাশার বিশ্বাস বলেন জয়কৃষ্ণপুর বন্ধন ডট কমের ফ্রি মেডিকেল ক্যাম্প এটি মহত ও ভালো উদ্যোগ এ উদ্যোগে আমরা স্বাগত জানাচ্ছি, শুধু জয়কৃষ্ণপুর নয়,পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন ডা. আবুল বাশার বিশ্বাস।
ইতোমধ্যে জয়কৃষ্ণপুর বন্ধন ডট কম মানবিক কাজে বিশেষ অবদান রেখেছে তারাই ধারাবাহিকতায় বর্তমানে এ সংগঠনটি মানবিক কর্মকাণ্ড করে মানুষের মানবিক সংগঠন হিসেবে পরিচিত লাভ করেছে মন্তব্য করেছেন জয়কৃষ্ণপুর বন্ধন ডট কমের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তপু।
এসময় উপস্থিত ছিলেন উজ্জ্বল মোল্লা, মান্নান মোল্লা, আসলাম মিয়া, ইদ্রিস মোল্লা, মো. আলমগীর হোসেন, জয়কৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ মাসুদুর রহমান মাসুদসহ জয়কৃষ্ণপুর বন্ধন ডট কমের সদস্যরাবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *