নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কৃষকের মাঠ দিবস পালিত হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের নবগ্রামে এলাকায় এ অনুষ্ঠান করা হয়।
এসময় উন্নত জাতের তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বারি সরিষা-১৪ এর মাঠ দিবস ও প্রর্দশনি করা হয়।
ঢাকা জেলার উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ ড. মো. হজরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ কৃষিবিদ এসএম সোরহাব উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলার প্রশিক্ষণ কর্মকর্তা আফিয়া আক্তার, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সেলিনা বেগম, নবাবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাহিদুজ্জামান এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাজ উদ্দিন মিয়া, যন্ত্রাইল ইউনিয় পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জান তুহিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *