নবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লিলি বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত লিলি বেগম নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের নয়ানগর গ্রামের বাসিন্দা ছিলেন।

উপজেলা লাশ দাফন টিমে সদস্য হাফেজ মাওলানা হাবিবুর রহমান নবাবগঞ্জি মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, লিলি বেগম করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হলে বৃহস্পতিবার বিকেলে মারা যান তিনি।

পরে শুক্রবার (২০আগস্ট) সকালে উপজেলা লাশ দাফন টিমের সদস্য হাফেজ মাওলানা হাবিবুর রহমান নবাবগঞ্জির নেতৃত্বে মরহুমার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। দাফন কাজে সহায়তা করেন মাওলানা বায়জিদ খান ,মাওলানা মুফতি বোরহান উদ্দিন, মাওলানা ফজলুল হক, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নাহিদ খান, মুফতি মামুনুর রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *