দোহারে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফজলুর রহমান ফাউন্ডেশনের এর কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উদয় হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ।
এসময় আরও উপস্থিত ছিলেন,ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য মো. জয়নাল আবেদিন, উপজেলা যুবলীগের সভাপতি মু.আলমাছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারী, সাবেকছাত্রলীগনেতা তুহিন হোসাইনসহ আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *