নবাবগঞ্জে একাধিক মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: ঢাকার নবাবগঞ্জে মো. খোকন (৩৮) নামে একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টায় পাশ্ববর্তী সিংগাইর উপজেলার বায়রা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন উপজেলার শোল্লা ইউনিয়নের আবদানি গ্রামের আলাউদ্দিন ভূইয়ার ছেলে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত খোকন আদালতের পরোয়ানাভুক্ত আসামি ছিল। তার নামে ধর্ষণ চেষ্টাসহ নানা অপকর্মের একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *