দোহারে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার: মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।
এসময় উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, গাছগুলো রোপনের পাশাপাশি পরিচর্যা করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে ১ কোটি চারা রোপনের কর্মসূচির অংশ হিসেবে দোহারে ২০ হাজার চারা রোপন করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, বণ কর্মকর্তা মো. মমিন আলী, মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *