নবাবগঞ্জে আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শোল্লা ইউনিয়নের মৌমিতা প্লাজার তৃতীয় তলার ঢাকা পল্লী সেবা কার্যালয়ে এ সভা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত সভায় সভাপতিত্ব করেন।

সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, অ্যাড. সাফিল উদ্দিন মিয়া ও ইঞ্জি. আরিফুর রহমান সিকদার। সভায় উপজেলার ১৪টি ইউনিয়নের ১২৬টি ওয়ার্ড আওয়ামীলীগের কমিটিকে বেগবান করতে আলোচনা করা হয়ে। এছাড়া প্রকৃত ও ত্যাগি নেতাকর্মীদের নতুন কমিটিতে মূল্যায়ন করা হবে একমত পোষণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *