নবাবগঞ্জে আইন সহায়তা কমিটির ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলা পর্যায়ে আইন সহায়তা কমিটির সদস্যদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি এর অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি এবং অপরাজেয় বাংলাদেশ উপজেলা প্রশাসন এ ওরিয়েন্টেশন সভার আযোজন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ ঝিলু।

আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, কলাকোপা ইউপি চেয়ারম্যান আলহাজ ইব্রাহিম খলিল, বাহ্রা ইউপি চেয়ারম্যান ড.সাফিল উদ্দিন মিয়া, নয়নশ্রী ইউপি চেয়ারম্যান রিপন মোল্লা, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, চুড়াইন ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বেপারী, বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লা, শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলিমুল রহমান পিয়ারা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শহীদুল ইসলাম,ঢাকা জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম,সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ অধ্যাপক আব্দুল হাকিমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সুশীল সমাজের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *