নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী এর দিক নির্দেশনায় এরিয়া সদর দপ্তর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকার দোহার উপজেলায় গর্ববতী মায়েদের স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৬ জুলাই) সকালে উপজেলার জয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে দিনব্যাপী স্থানীয় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন লে:কর্নেল মো.ফখরুল আলম।
করোনা বাইরাস সংক্রমনের চলমান পরিস্থিতিতে অসহায়,দুস্থ ও নিন্ম আয়ের মানুষদের মাঝে বাংলাদেশ সেনাবহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মানবিক কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন লে: কর্নেল মো.ফখরুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন মেজর রাজিয়া সুলতানা,ক্যাপ্টেন জায়েদীদ, দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা এএফ এম ফিরোজ মাহমুদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.জসিম উদ্দিন প্রমুখ।
