নবাবগঞ্জে অক্সফোর্ড কিন্ডার গার্টেন এন্ড মডেল স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণ

মো.নাজমুল হোসেনঃ ঢাকার নবাবগঞ্জে অক্সফোর্ড কিন্ডার গার্টেন এন্ড মডেল স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ ফেব্রুয়ারী) শনিবার  দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরষ্কার বিতরণ করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এসময় তিনি বলেন, প্রত্যন্তঞ্চলে এতো সুন্দর স্কুল সত্যি প্রশংসার দাবিদার। বিশেষ করে এই বিদ্যালয়ের ফলাফল আমাকে খুব আকৃষ্ট করেছে ১৮ জন পরিক্ষা দিয়ে ১৬ জন জিপিএ-৫। তিনি বলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ যখন শক্তিশালী ও শিক্ষিত হয় সে বিদ্যালয় সুনাম কুড়াবে এটাই স্বাভাবিক। আমি বিদ্যালয়টির উত্তর উত্তর উন্নতি কামনা করছি।
শিকারীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুর রহমান খান পিয়ারার সভাপতিত্বে এসময় নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালক এস.এম মো. মোস্তফা কামাল, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, উমর খান, সমাজ সেবক বাচ্চু দেওয়ান, যুবলীগ নেতা তৌহিদ ভূঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *