মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গত শুক্রবার এ উপলক্ষে সকাল ৮ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লার নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ। পরে উপজেলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিকে,রাতের প্রথম প্রহর থেকে বিভিন্ন উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দিবসটি পালন করেন,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,বিএনপি,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,শিক্ষা প্রতিষ্ঠান,ব্যবসায়ী প্রতিষ্ঠান,থানা পুলিশ ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। অপর দিকে,সিংগাইরের কৃতি সন্তান তালেবপুর ইউনিয়নের কাশিমপুর কাঠাল বাগানের মেয়ে বৃটেনের রামসগেট শহরের মেয়র রৌশন আরা দোলন তার পরিবারবর্গ নিয়ে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার ও ভাষা শহিদ রফিকউদ্দিন আহম্মেদের বাড়ির শহিদ মিনারে পুস্পাঘ্য অর্পণ করেন। এ সময় বিভিন্ন এলাকার হাজার হাজার জনতার ঢল নামে।
শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের অনুভুতি জানতে চাইলে নববাংলা এ প্রতিবেদককে বলেন,আমার লাইফে এই প্রথম আমি আমার মাতৃভূমিতে এসে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করার সুযোগ হলো ।গর্বে আমার মনটা ভরে যাচ্ছে। আমার যে কত ভাল লাগছে তা আপনাদের হয়তো বুঝাতে পারব না। আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালবাসা নিয়ে যেন বেঁচে থাকতে পারি। আর দেশের জন্য কিছু করতে পারি এমনই বললেন বৃটেনের মেয়র বাংলাদেশের নারি রৌশন আরা দোলন।
