নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের তিন ইয়াবা কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে সাড়ে পাঁচশ’টি ইয়াবা বড়িসহ তিন কারবারীকে আটক করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বুধবার দুপুরের নবাবগঞ্জে আগলা ইউনিয়নের বেনুখালী চৌরাস্তা এলাকা থেকে দুইশ’টি ইয়াবা বড়িসহ সাগর (৪২) ও কবির (৪৫) নামে দুই মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত সাগর শ্রীনগর উপজেলার খাহ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে, কবির উপজেলার চুড়াইন গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। সন্ধ্যায় মাদক আইনে মামলা দিয়ে তাদের নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বুধবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলার লাকিরচর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে তিনশ’টি ইয়াবা বড়িসহ আজহার (২৪) নামে এ মাদক কারবারীকে আটক করা হয়। সে ঐ গ্রামের জহির মিয়ার ছেলে। মাদক আইনে মামলা দিয়ে তাকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আব্দুস সালাম ও দয়াময় বাড়ৈ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *