নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলমকে সভাপতি ও নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মো. শাহআলম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। শনিবার নবাবগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সমিতির উপদেষ্টা মন্ডলীর সভায় এ কমিটি গঠন করা হয়।
