নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শাহআলম

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলমকে সভাপতি ও নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

মো. শাহআলম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। শনিবার নবাবগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সমিতির উপদেষ্টা মন্ডলীর সভায় এ কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *