নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান কে প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়েছে স্থানীয় মো. আবুল হোসেন খন্দকার। সোমবার এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় মতিউর রহমান সাধারণ ডায়েরী করেন যাহার নং-২৬৮ তাং ৬/০৩/ ২৩ ইং। রবিবার ৫ মার্চ বিকেল ৩টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিবের অফিস কক্ষে আপীল শুনানীর এক পর্যায়ে ইউএনওকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে
ডায়েরীতে উল্লেখ করা হয়েছে ।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান ডায়েরীতে উল্লেখ করেছেন উপজেলার হযরতপুর মৌজাস্থিত সরকারে অর্পিত সম্পত্তি ব্রজনিকেতন অবৈধ দখলমুক্ত হস্তান্তর করার পর থেকে সেখানে থাকা পালিত মালিকবিহীন হরিণসমূহ যথাযথ প্রক্রিয়ায় বন বিভাগের নিকট হস্তান্তর করি। তার আগে জানতে পারি হযরতপুর গ্রামের আবুল হোসেন খন্দকার পিতামৃত আব্দুল আলীম খন্দকার ঢাকা জেলা কর্তৃক হরিণ পালনের লাইন্সে বিগত ২২/০১/২০২৩ ইং তারিখে স্থগিত করা হয়। আবুল হোসেন উক্ত লাইসেন্স স্থগিত সিদ্ধান্তের বিষয়ে পুনঃ বিবেচনা চেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিবের আপিল শুনানীতে আবেদন করেন। গত ৫/০৩/২৩ ইং তারিখে বিকেল ৩টায় সচিব মহোদয়ের
অফিস কক্ষে আপীল শুনানীতে আমি মতিউর রহমান সরকারের পক্ষে উপস্থিত ছিলাম।
শুনানীর এক পর্যায়ে আবুল হোসেন ব্যাক্তিগতভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শণ
করেন এবং আমি কিভাবে নবাবগঞ্জ উপজেলায় চাকরী করি সেটা তিনি দেখে নিবেন এবং ভবিষ্যতে আমার ক্ষতি করবেন বলে প্রকাশ করেন।
মতিউর রহমান ডায়েরিতে আরও উল্লেখ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এর সম্মুখে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রনালয়ের উপসচিব দিপঙ্কর কুমার চক্রবর্তীসহ বনবিভাগের
শুনানী সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এ বিষয়ে আবুল হোসেন খন্দকার বলেন, আমি ইউএনও মতিউর রহমানকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিনি আমার বিরুদ্ধে এ অভিযোগ সম্পূর্ন মিথ্যা।
