পবিত্র শবে বরাত আজ

পবিত্র শবে বরাত আজ। ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রাতে মহান রব্বুল আ’লামিনের রহমত কামনায় আজ নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করবেন।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিনগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে পবিত্র রাত। এ রাতে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত করে থাকেন।

শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-নাতসহ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *