মোহাম্মদ ইয়াসিন মুনিফ: ইসলামের সুমহান বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে নববাংলা প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে আসছে ইসলামিক কুইজ প্রতিযোগিতা। পবিত্র রমজান মাসকে সামনে রেখে এ বছরও নববাংলা আয়োজন করেছে বিশেষ “রামাদান কুইজ”,যা ইতোমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রতিদিন অসংখ্য দর্শক আগ্রহের সঙ্গে কুইজে অংশ নিচ্ছেন এবং মন্তব্যের মাধ্যমে তাদের জ্ঞান ও অংশগ্রহণের পরিচয় দিচ্ছেন। সেই অংশগ্রহণকারীদের মধ্য থেকেই নিয়মিতভাবে একজন করে বিজয়ী নির্বাচিত হয়ে পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার।
আজ দুপুর ৩টা ৩০ মিনিটে নববাংলা স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন আজকের বিজয়ী মোঃ পারভেজ হাসান।
গ্রাম: মোল্লাকান্দা
পোস্ট অফিস: বাঘড়া
থানা/উপজেলা: শ্রীনগর
জেলা: মুন্সিগঞ্জ
তিনি দোহারে ইসলামিক শর্ট ফিল্ম প্রচারে এগিয়ে থাকা প্রতিষ্ঠান Family Drama-এর পরিচালকের হাত থেকে সম্মানসূচক এই পুরস্কার গ্রহণ করেন।
নববাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামি জ্ঞানকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। নববাংলা একটি সংবাদমাধ্যম হিসেবে সমাজে ইতিবাচক ও শিক্ষণীয় উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে।
এখন দেখার অপেক্ষা,পরবর্তী পর্বে কে হচ্ছেন নতুন বিজয়ী।
