নওগাঁয় স্কুল ও মাদ্রাসায় বেঞ্চ বিতরণ

মে.আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের উদ্যোগে ১২টি উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের বসার জন্য ৬৮ টি বেঞ্চ বিতরণ করা হয়। বুধবার নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেঞ্চগুলো বিতরণ করেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জানুর রহমান মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুুদু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অজিত কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *