মে.আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় এলাকাবাসী আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দাড়িয়া গাঁথী গ্রামের মালাধার (তালপুকুর) নামক স্থানে অজ্ঞাত এক মহিলার লাশ দেখতে পায়। লাশ দেখার পর স্থানীয় জনগণ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মহিলার গায়ের রং ফর্সা, পরনে ছিল লাল বোরকা। বয়স আনুমানিক ২২ বছর।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ প্রস্তুতি চলছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এখনো লাশের পরিচয় জানা যায়নি।
