নওগাঁয় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

মো. আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। থানা সূত্র জানায়, আজ (১৮ জুলাই) শনিবার সকালে খেলাধুলা করার সময় এনায়েতপুর আদিবাসী পাড়ার গোলাপ পাহানের মেয়ে নিলাশা পাহান (২) বাড়ির পাশের ডোবায় ডুবে মারা যায়। তাকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে সকাল সাড়ে ৯ টার দিকে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *