মো.আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১নং বিট পুলিশিং এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) ধামইরহাট পৌরসভায় বিট পুলিশিং এর পৌর কার্যালয় উদ্বোধন করেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী মো: আবদুল মান্নান বিপিএম।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের সভাপতিত্বে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পত্নীতলা সার্কেলের দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, ওসি (তদন্ত) মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ধামইরহাট থানার সেকেন্ড অফিসার ও পৌর বিট পুলিশিং কার্যালয়ের বিট অফিসার এসআই মহসীন আলী, ধামইরহাট প্রেসক্লাব সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন, কাউন্সিলর মুক্তাদিরুল হক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদকের সাথে কোনো আপোষ, বিট পুলিশিং অফিসার সংশ্লিষ্ট বিট থেকে মাদক দূর করতে না পারলে তাকে অন্যত্র বদলী করা হবে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে ১টি করে বিট পুলিশিং কার্যালয়ে ১টি অফিসার ও সহকারী ১ জন দায়িত্ব পালন করবেন, প্রতিটি বাড়ীতে বিট অফিসারের ভিজিটিং কার্ড পৌছে দেয়া হবে। যাতে করে সহজেই মানুষ মাদক সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে পারেন।
