মোহাম্মদ আককাস আলী : রোববার (৩০ নভেম্বর) নওগাঁয় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অত্র জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নবাগত পুলিশ সুপার নওগাঁ জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং নওগাঁ জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
