নবাবগঞ্জে বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কলাকোপা পুকুরপাড় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের বাড়িতে উপজেলা ছাত্রদল ও ডিএন কলেজ শাখা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এ সময় খন্দকার আবু আশফাক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রান ভিক্ষা চাইলেন।
মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক আহমেদ।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম নীরব। উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিসিয়র সহসভাপতি আব্দুস সালাম,সহসভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মহশিন রহমান আকবরসহ উপজেলার বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *