নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার মেঘুলায় সীমানা বিরোধ নিয়ে নুরুল হক (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার মেঘুলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুরুল হক ঢাকা মেডিকেলে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন আছে।
জানা যায়, নুরুল হকের প্রতিবেশীর সাথে বাড়ির জমির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিলো। গতকাল বিকেলে নুরুল হক তার নিজের গাছের ডাল কাটার সময় তার প্রতিবেশী সিদ্দিক সারেং এর ছেলে রাসেল (৩৬) ও সাদিকুল (৪২) এবং মেয়ে দিপু (৪২) ও সিদ্দিক সারেং এর নাতি সিয়াম নুরুল হকের উপর হামলা চালায়। এ সময় রাসেল নুরুল হকের মাথায় আঘাত করে। এতে নুরুল হক গুরুতর আহত হয়।
আহত অবস্থায় নুরুল হককে মেঘুলার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তির পরামর্শ দেন। আহত নুরুল হকের জ্ঞান এখানো ফিরেনি বলে জানান তার পরিবার। এবিষয় দোহার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
