ঢাকার দোহার উপজেলায় দারুসসুন্নাহ ক্যাডেট মাদরাসার উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার মৈনটঘাট রোড সংলগ্ন যমুনা পুরাতন বাসস্ট্যান্ডের উত্তরে অবস্থিত দারুসসুন্নাহ ক্যাডেট মাদরাসার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি ছিলেন শিলাকোঠা মাদরাসার মোহতামীম হযরত মাওলানা আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা দেওয়ান সুলতান মাহমুদ (টিপু), মুফতি আজিজুর রহমান শামীম, হযরত মাওলানা মুফতি জিয়াউল হক, মুফতি আব্দুর রাজ্জাক সাহেব, জনাব মো. মুজিবর রহমান, মাহফুজুর রহমান (দলু) আব্দুর রহমান মোল্লা, মাওলানা আল-আমিন সাঈফী, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা মো. মুক্তার হোসেন হাওলাদার, মাওলানা নাজমুল হাসান সাহেব।
দারুসসুন্নাহ ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মুফতি আলমাছ হোসাইন দোহারীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দারুসসুন্নাহ ক্যাডেট মাদরাসার সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
