দোহারের নারিশায় ব্যক্তিগত অর্থায়নে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও কোয়ারেন্টিনে থাকা কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুল হক বেপারীর উদ্যোগে বুধবার নারিশা পশ্চিম এলাকায় প্রায় ১ হাজার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মহীন ও অসহায়দের চাল, ডাল, আলুসহ করোনা প্রতিরোধের জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরণ করেন।
এ সময় নূরুল হক বেপারী বলেন, বিভিন্ন কারণে আমরা মাঝেমধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ি। করোনা ভাইরাস সে ধরনের একটি দুর্যোগ। এ কারণে আমাদের ঘরে থাকতে হচ্ছে। বন্ধ হয়ে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। তাই অসহায় মানুষের খাদ্য সামগ্রীর জন্য উদ্যোগ নিয়েছি।
আমি প্রাথমিকভাবে ২ হাজার লোকের একটি তালিকা তৈরি করছি এখন ১ হাজার পরিবারের মাঝে এবং একটি পরিবার ১৫ দিন খেতে পারে সেই জন্য ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ৩কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল দেওয়া হয়েছে। এর বাইরে আরও কেউ এলে তাদেরও এসব খাদ্যসামগ্রী দেওয়া হবে। এ সহায়তার কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, দরিদ্রদের সহায়তা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই। তবে ত্রাণ বিতরণে জনসমাবেশ না করে সুষ্ঠু ও সুশৃংখলভাবে ত্রাণ বিতরণের জন্য অনুরোধ করছি।
তিনি সকলের উদ্যোশে বলেন আপনারা বিনা কারণে কেউ ঘরের বাইরে যাবেন না। অযথা বাইরে ঘোরাফেরা করবেন না। কারও ত্রাণ সহায়তা লাগলে আমি বাড়িতে বাড়িতে ত্রাণ পাঠিয়ে দিব।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডিং কাউন্সিলের সহ- সভাপতি তবারক বেপারী, নুর মোহাম্মদ বেপারী,খোকন বেপারী, নারিশা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আক্তার উজ্জামান সোহেল বেপারী, আমিনুল ইসলাম বাবুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *