দোহারের ড্যাফোডিলস্ হাই স্কুল পরিদর্শন করলেন ইউএনও মাঈদুল ইসলাম

ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী ড্যাফোডিলস্ হাই স্কুল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়টির সার্বিক কার্যক্রম ও পরিবেশ পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে ইউএনও মাঈদুল ইসলাম বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ, প্রশাসনিক কার্যালয় এবং পুরো বিদ্যালয় প্রাঙ্গণ সক্রিয়ভাবে ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে তিনি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের সেবায় আত্মনিয়োগ করতে হবে। একই সাথে তিনি সকল ছাত্র-ছাত্রীর সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়া বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয় প্রাঙ্গণ সম্পূর্ণ পরিষ্কার ও ঝুঁকিমুক্ত রাখতে তিনি শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
প্রসঙ্গ, ঢাকা জেলায় (মহানগরসহ) মাত্র ২১টি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রথম ধাপে “ক্লিন স্কুল টিম পাইলট প্রজেক্ট” এর কার্যক্রমের জন্য মনোনীত করা হয়েছে, যার মধ্যে ড্যাফোডিলস্ হাই স্কুল অন্যতম। এই প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানের জন্য ইতোমধ্যে ১২ জন কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসারের এই সময়োপযোগী দিকনির্দেশনা ও ড্যাফোডিলস্ হাই স্কুলে আগমনকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *