নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার ইসলামপুর খালপাড় এলাকায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) বিকেলে খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। এসময় উপস্থিত ছিলেন নির্মল রঞ্জন গুহর সহধর্মনী নন্দিনী গুহ আলো, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার।
নির্মল রঞ্জন গুহ বলেন, দোহার নবাবগঞ্জে মোট ১৮ টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দুস্থ,অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া রমজান মাসে পৌঁছে দেয়া হয়েছে ইফতার সামগ্রী। দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সারা দেশে মানুষের পাশে থাকবে স্বেচ্ছাসেবক লীগ।
ইসলামপুর খালপাড় এলাকার মুন্নাফ মাদবরের তত্বাবধানে স্বেচ্ছাসেবক লীগ কর্মী সোহেল রানা ও আব্দুর রাজ্জাক এর অর্থায়ণে দুই শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা।
