কেরানীগঞ্জে এসিল্যান্ড, স্বাস্থ্যকর্মীসহ শনাক্ত ২০জন, মোট আক্রান্ত ৩২৭

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে এসিল্যান্ড, স্বাস্থ্যকর্মী ও একটি বেসরকারি হাসপাতালের তিন স্টাফসহ নতুন করে করোনা শনাক্ত ২০ জনের। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭জন। করোনা শনাক্তের নতুন এ তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার দক্ষিণ (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন, সাজেদা হাসপাতালের ৩জন স্টাফ ও ১জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী।

এছাড়া জিনিজিরা ইউনিয়নের রসুলপুরের ২জন, এবং জিনজিরা মডেলটাউনসহ জিনজিরায় ৫জন, শুভাঢ্যা ইউনিয়নে ২জন, রোহিতপুর ইউনিয়নের কাঠপট্রিতে ১জন, কালিন্দী ইউনিয়নের চড়াইলে ১জন ও তেঘরিয়া ইউনিয়নে ৪জন রয়েছে। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন এতথ্যটি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *