নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গাছের চারা নিজ হাতে রোপণ করেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম শিলা। সোমবার সকালে উপজেলার সুতারপাড়ায় ইসলামাবাদ উচ্চ বিদালয়ে ও আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ে এ গাছের চারা রোপণ করা হয়।
শামীমা রহিম শিলা বলেন বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান. শিক্ষক প্রতিনিধি আসলামুজ্জামান, অভিভাক সদস্য সাইদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক স্বর্ণা মোল্লা, সহ-প্রচার সম্পাদক সাবিহা, মহিলা দলের নেত্রী সুলতানাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
