দোহারে মব সৃষ্টি করে ইউপি সদস্যকে নির্যাতনের প্রতিবাদে মাববন্ধন

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় মোবাইল ফোনে ডেকে নিয়ে কুসুমহাটি ২নং ওয়ার্ড মেম্বার হুমায়ুন কবিরকে নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষুদ্ধ হয়ে এলাকাবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার বিকেলে নয়াবাড়ী ইউনিয়নের বাংলাবাজার এলাকায়  শাওন ও ওয়াসিমের বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করেন হুমায়ুনের স্ত্রী ।
মানববন্ধনে ওই ইউপি সদস্যের স্বজনরা বলেন, কোনো মামলা বা অভিযোগ ছাড়াই নয়াবাড়ী ইউনিয়নের শাওন এবং ওয়াসিম মোল্লাসহ কয়েকজন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন মোল্লা মেম্বারকে গত বৃহষ্পতিবার তুলে নিয়ে ঘরে আটকে নির্যাতন করে। পরে তারা পুলিশকে খবর দিয়ে থানায় ধরিয়ে দেয়। এঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইউপি সদস্যের স্ত্রী রেখা আক্তার বলেন, তাঁর স্বামী কোনো অপরাধ করলে সেটা পুলিশ তাঁকে ধরে নিবে। কিন্তু শাওন কিভাবে তাঁকে ধরে নিয়ে পুলিশে দেয়। সে আমার স্বামীকে দেখা করতে বলেছে। দেখা না করাই কি তাঁর অপরাধ। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্বামীর মুক্তি দাবি করেন।
ইউপি সদস্যকে তুলে নেয়ার বিষয়ে মো. শাওন বলেন, তাঁকে বাংলাবাজার থেকে আনা হয়েছিলো। কেউ অপহরণ করেনি। পরে পুলিশকে খবর দিলে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। হুমায়ুন মোল্লা শাওনের বাবা বিএনপি নেতা হারুন মাস্টার হত্যার ঘটনায় জড়িত বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসান আলী বলেন, হুমায়ুন কবিরকে উদ্ধার করে বিএনপি নেতা হারুন মাস্টার হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *