দোহারে মুজিব শতবর্ষ উপলক্ষে ২য় ধাপে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচী

ইমরান খান রাজ :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় ২য় ধাপে শত প্রজাতির বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ ধারাবাহিক কর্মসূচী সম্পন্ন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার সাতভিটা গ্রামের আল-মানার ইসলামিক একাডেমির শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও পরে মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট দোহার উপজেলা শাখার উদ্যোগে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট এর জাতীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের ব্যক্তিগত অর্থায়নে দোহার ব্যাপী এই ধারাবাহিক কর্মসূচী শুরু করা হয়।

এবিষয়ে আতিকুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে রয়েছে। দেশের প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে দোহার উপজেলার প্রতিটি ইউনিয়ন ও নবাবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের কর্মসূচী হাতে নিয়েছি যা ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। এসময় তিনি দেশবাসীকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *