মো.কামাল হোসেন : ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নের ইসলামি সমাজকল্যাণ পরিষদের ত্রাণ বিতরণ করা হয়েছে। আলেম ওলামা ও মাদরাসা ছাত্রদের নিয়ে গঠিত মাহমুদপুর ইসলামি সমাজকল্যাণ পরিষদ সংগঠনটি যে কোনো ক্রান্তিকালে মাহমুদপুর ইউনিয়নের গরীব দুঃখীদের পাশে থাকেন । করোনা মহামারীতে যখন গরীব অসহায় শ্রমজীবী মানুষেরা না খেয়ে জীবনযাপন করছে ঠিক তখনই তাদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছে মাহমুদপুর ইসলামি সমাজ কল্যাণ পরিষদের একঝাঁক তরুন আলেম।
তারই ধারাবাহিকতায় সোমবার (১৩ এপ্রিল) রাতে ১০০টি নিম্নবিত্ত আর মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেন মাহমুদপুর ইসলামি সমাজকল্যাণ পরিষদ।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মাহমুদপুর ইসলামি সমাজকল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আ. রউফ, সেক্রেটারি হাফেজ তাওহিদুল ইসলাম , কোষাধ্যক্ষ হাফেজ ওমর ফারুক, মাওলানা রিয়াজুল ইসলাম, হাফেজ মজিবুর রহমান প্রমুখ।
ত্রানসামগ্রী বিতরণ শেষে কোষাধ্যক্ষ হাফেজ ওমর ফারুক বলেন, “আমরা প্রথমধাপে ১০০টি পরিবারকে ত্রাণসামগ্রী দিয়েছি। আমাদের ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।”
