দোহারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় অক্টোবর মাসের আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাঈদুল ইসলাম।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, চুরি-ডাকাতি রোধ এবং উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আব্দুস সাত্তার, সাংবাদিক মাহমুদুল হাসান সুমনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *