দোহারে বৈচিত্র্য ও নতুনত্ব নিয়ে বাটা জুতার শো-রুম উদ্বোধন

ঢাকার দোহার উপজেলায় ফ্যাশনে বৈচিত্র্য ও নতুনত্ব নিয়ে উদ্বোধন হলো বাটা ব্র্যান্ডের শো-রুম। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়পাড়া বাজারের সিটি সেন্টারের নুরুল হক টাওয়ারের দ্বিতীয় তলায় শো-রুমটি উদ্বোধন করা হয়।

প্রথম দিনেই শো-রুমে ছিলো ক্রেতাদের তুলনামূলক ভীড়। শো-রুমটিতে ছিল সব ধরণের ক্রেতাদের কথা মাথায় রেখে বিভিন্ন ডিজাইনের সব জুতা।

শো-রুমের পরিচালক মিজানুর রহমান, রবিউল হক ও মিলন হোসেন বলেন, পোষাকের পাশাপাশি মানুষের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার অন্যতম মাধ্যম হচ্ছে জুতা । আর দোহার ও নবাবগঞ্জের মানুষ সবসময়ই ব্যক্তিত্ব ও রুচিশীলতার পরিচয় বহন করেন। আমরা সেই গল্পকেই আরো স্পষ্ট করে তুলে ধরতে সাহায্য করি। তাই আমরা দোহার-নবাবগঞ্জের মানুষের জুতার প্রয়োজন মেটানোর বিষয়টি মাথায় রেখেই আজ এ শো-রুমের উদ্বোধন করেছি । আশা করছি যারা ব্র্যান্ডের ভালোমানের জুতা খুজছেন তারা এখানে আসবেই। তাই প্রতিযোগীতামূলক ফ্যাশন মার্কেটে ক্রেতা সন্তুষ্টির উপর ভিত্তি করেই কিছুদিনের মধ্যেই আমরা এপেক্স ও লটো ব্র্যান্ডের জুতার শো-রুম উদ্বোধন করবো।

এ সময় উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ মাওলানা ওহাব দোহারী,  শিলাকোঠা জামীয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুর রহিম, ইউকে মুসলিম এ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলাম, নুর এ আলম, আবু নাঈম মোহাম্মদ তাইমিয়াসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *