নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি এ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিফগাত উল্লাহ, দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালিমা সাইদা লাভলী, অভিভাবক সদস্য ওয়াহিদুর রহমান মিন্টু সহ শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। পরে মেধাবী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন অতিথিরা।
