দোহারে বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাইফুল ইসলাম,  ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়ন শাখা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বাশার চোকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সাদ্দামের সঞ্চালনায় স উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আলমগীর হোসেন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. শাহিনউল ইসলাম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারী, দোহার উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক মহসীন হাওলাদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম হিরন,  সদস্য আমিনুল ইসলাম বাবুল, পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, উপজেলা যুবলীগের সভাপতি মু, আলমাছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার,  ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ত্রি-বার্ষিক সম্মেলনের শেষ দিকে আগামী তিন বছরের জন্য আব্দুল খালেক মোল্লাকে সভাপতি ও ওমর চোকদারকে সাধারণ সম্পাদক করে বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *