সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটি পুন:গঠন করা হয়েছে। মঙ্গলবার(৬ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতির বক্তব্য ইউএনও দিপন দেবনাথ বলেন, সঠিক সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে হবে। জন্ম নিবন্ধনের সময় কেউ যেন বয়স কম বেশি করতে না পারে এটা খেয়াল রাখতে হবে। এ সময় কমিটি ঘোষনা করেন তিনি। এতে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান,সহকারি কমিশনার(ভূমি) আব্দুল কাইয়ূম খান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামান শিশির,বীরমুক্তিযোদ্ধা আবুল মালেক,সি.এস মহিলা বিষয়ক সালাহউদ্দিন,পরিসংখ্যান অফিসার আবুল হাসান,সমাজসেবা অফিসার জিয়াউর রহমান চৌধুরী,পৌর নির্বাহী কর্মকর্তা বেগম ইরানী আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
