দোহারে বাগানবাড়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও পুরস্কার বিতরণ

আব্দুল রাহিম:  ঢাকার দোহার উপজেলায় বাগানবাড়ী ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ শে ফেব্রুয়ারী) নিকড়া এলাকায় আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস উপলক্ষে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বাগানবাড়ী ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সংগ্রাম বেপারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দোহার পৌরসভার ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খান, দোহার পৌরসভা আওয়ামী লীগের সদস্য মো.আপন খান। আরও উপস্থিত ছিলেন,বাগানবাড়ী ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান,কোষাধ্যক্ষ মো.ইকবাল খান,সমাজ সেবক নজরুল ইসলাম,স্বপন খান,দেলোয়ার মৃর্ধা সহ মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকবৃন্দ। পরে মাদ্রাসার মেধাবী ছাত্র ছাত্রী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *