আব্দুর রাহিম: ঢাকার দোহার উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা করা হয়।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ হোসেনসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
