দোহারে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

 নিজস্ব প্রতিবেদক:   ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক ইংরেজি মাধ্যম প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল দ্বিতীয় সাময়ীক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার জয়পাড়া থানা সংলগ্ন খালেক রেবেকা ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় স্কুলের নিজস্ব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এ সময় বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভালো ফলাফলের প্রতি উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে ।
আরও উপস্থিত ছিলেন প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর চেয়ারম্যান মুফতি জুবায়ের হোসেন, প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর প্রিন্সিপাল মো. তাহের উদ্দিন, পরিচালক মোঃ আরাফাত হোসেন, মো. আসাদুজ্জামান, লাভলু মোল্লা, অভিভাবক সদস্য সালাউদ্দিন, মোক্তার হোসেনসহ স্কুল এর সকল পরিচালক, শিক্ষক, শিক্ষর্থী ও অভিভাবকবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *