জাপানি ভাষা শিক্ষার নতুন সম্ভাবনা নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে রেইমেই জাপানিজ সেন্টার। শুক্রবার বিকেলে ঢাকার দোহার উপজেলার ফুলতলা বাজারের ফরহাদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ফিতা কেটে নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, বর্তমান সময়ে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে জাপানি ভাষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে জাপানে পড়াশোনা ও কর্মসংস্থানের স্বপ্ন দেখা তরুণ-তরুণীদের জন্য জাপানি ভাষায় দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রেইমেই জাপানিজ সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে দোহার ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা এখন নিজেদের এলাকাতেই জাপানি ভাষা শেখার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, মানসম্মত জাপানি ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। রেইমেই জাপানিজ সেন্টার তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
খাইরুন নাহার ববির সভাপতিত্বে ও সুতারপাড়া সানভ্যালি স্কুলের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন জাপানিজ লাংগুজ ইনিটিস্টিউট এর প্রিন্সিপাল তা কে উচি মাসামী, সুপার ভাইজার সাতো তাকাউ শি, রেইমেই জাপানিজ সেন্টারের পরিচালক মো. ফরহাদ বেপারী,, বীর মুক্তিাযোদ্ধা সাজ্জাদ হোসেন লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
