দোহারে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ চলমান করোনাভাইরাস এর ফলে সৃষ্ট পরিস্থিতির শিকার হয়ে যারা অনাহারে বা অর্ধাহারে দিন কাটাচ্ছে সেইসব নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে প্রদান করেন সবুজ পরিবেশ আন্দোলনের জাতীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুর রহমান আতিক। সোমবার দোহার উপজেলার লটাখোলা গ্রামের প্রায় ১০০টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

আতিকুর রহমান বলেন, “সবাই মিলে বাঁচি” স্লোগান সামনে রেখেই আমাদের এই ধারাবাহিক কার্যক্রম শুরু হয়েছে যা দোহারের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে যাবে। নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক প্রোটিনের চাহিদা পূরণের লক্ষেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *