নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় দেড়শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে দোহার গণকল্যাণ সোসাইটি (ডিজিএস)। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে দোহার উপজেলার নয়াবাড়ি, কুসুমহাটি, রাইপাড়া, সুতারপাড়া, বিলাসপুরসহ বিভিন্ন ইউনিয়নের দেড় শতাধিক কর্মহীন অসহায় দুস্থ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে আসেন সংগঠনটির কর্মীরা।
যার প্রতিটি প্যাকে ছিলো ৫ কেজি করে চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি মুড়ি।
এ বিষয়ে দোহার গণকল্যাণ সোসাইটির সভাপতি এসএম বিপ্লব হোসেন বলেন, আজ আমরা দেড় শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছি। এর আগে আমরা ৮০টি পরিবারের মধ্যে ত্রাণ পৌঁছে দিয়েছিলাম। আমাদের এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
