দোহারের নারিশায় সামাজিক দূরত্ব রেখে শ্রমজীবী ও মধ্যবিত্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্নস্থানে করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে হঠাৎ কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে তিন ফুট দূরত্বে বসিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শ্রমজীবি মানুষের কল্যাণে খাদ্যসমাগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান। তার নির্দেশনায় ফজলুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে দোহারের প্রতিটি ইউনিয়নের সাধারণ মানুুষের মাঝে ত্রাণসামগ্রী প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নারিশা ইউনিয়ন পরিষদের মাঠে ও চেয়ারম্যান সালাউদ্দিন দরানীর সহযোগিতায় ২’শ পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী বিতরণকালে চেয়ারম্যান সালাউদ্দিন দরানী বলেন, সরকারি নির্দেশনা মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আমার ইউনিয়নের ওয়ার্ড মেম্বাদের সহযোগিতায় সকল এলাকায় কর্মহীন মানুষদের খুঁজে বের করে ত্রাণসামগ্রী বিতরণ করছি। পর্যায়ক্রমে প্রতিটি এলাকার মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব থেকে বেশি প্রয়োজন শারীরিক দূরত্ব। সেই লক্ষ্যেই আমাদের ত্রাণ বিতরণে শারীরিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে। তিনি এলাকার বিত্তবান ও বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণে শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।

করোনা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি আমিও ব্যক্তিগতভাবে শ্রমজীবি মানুষের পরিবারকে খাদ্য দিয়ে সহযোগিতা করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে এই সহযোগিতা যতদিন সংকট থাকবে ততোদিন অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি মানুষকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান খান, নারিশা ইউনিয়নের সচিব মো. জাকির হোসেন, ইউপি সদস্য পুস্প খানম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *